× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনুশীলনে চোট পেয়েছেন নাঈম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৫ পিএম

নাঈমের চোট কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি— আ. ই. আলীম

নাঈমের চোট কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি— আ. ই. আলীম

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। অনুশীলনের সময় আজ চোট পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করার সময় তার ডান হাতের তর্জনীতে বল লাগে। এসময় নাঈমের আঙ্গুল দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এরপর আর অনুশীলন করেননি এই অফস্পিনার।

এই রিপোর্ট লেখার সময় নাঈমের চোট কতটা গুরুতর সেটা অবশ্য জানা যায়নি। এর আগে সিলেট টেস্ট দিয়ে দলে ফেরেন তিনি। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে ঢাকা টেস্টেও তার খেলার কথা রয়েছে। 

ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত হওয়া টেস্টে প্রথম ইনিংসে ২৪ বল করে ৭৩ রান খরচায় এক উইকেট নেন নাঈম। বোলিংয়ে উন্নতি করেছেন দ্বিতীয় ইনিংসে। ১৭ ওভারে ৪০ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন তিনি।

দারুণ পারফরম্যান্সের সুবাদে কোচ চন্ডিকা হাথুরুসিংহের আস্থা অর্জন করেছেন নাঈম। সেটা কোচের কথাতেও পরিষ্কার। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, নাঈম দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে এনসিএলের (জাতীয় ক্রিকেট লিগ) সর্বোচ্চ উইকেট শিকারি। সে আত্মবিশ্বাস ও ছন্দে থেকে সিলেট টেস্টে খেলেছে এবং সেখানে পারফর্ম করেছে। নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করেছে। কখনও আক্রমণে গেছে, আবার কখনও প্রতিপক্ষের রান থামিয়েছে। কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারকেও সে অস্বস্তিতে রেখেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা