× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত, ইন্টার মায়ামিতে ফাইনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৩:৪১ পিএম

কোপা আমেরিকার ট্রফি। ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার ট্রফি। ছবি: সংগৃহীত

আগামী বছর মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম সংস্করণ। আসরটির ভেন্যু চূড়ান্ত হয়েছে গতকাল সোমবার। যুক্তরাষ্ট্রের ১০ টি রাজ্যের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে এবং উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়াবে ২০২৪ সালের ২০ জুন। আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ শ্রেষ্ঠত্বের এই লড়াই।

সোমবার কনমেবল জানিয়েছে, টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, অ্যারিজোনার গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়াম এবং নেভাডার লাসভেগাসের আলিজায়ান্ট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। এরপর নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলিনায় শার্লটের ব্যাক অব আমেরিকা স্টেডিয়ামে হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। 

টুর্নামেন্টের বাকি ভেন্যুগুলো হচ্ছে, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম, সান্টা ক্লারার লেভিস স্টেডিয়াম, ফ্লোরিডা অরল্যান্ডোর এক্সপ্লোরিয়া স্টেডিয়াম, টেক্সাস অস্টিনের কিউ-২ স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্ক। 

কোপা আমেরিকা সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ২০২৬ বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ফলে ওই বিশ্বকাপকে সামনে রেখে কোপার আসরটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। কোপার সবশেষ আসরের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং ব্রাজিল। যেখানে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা। 

উল্লেখ্য, কোপার আসরে অংশগ্রহণ করবে ১৬টি দল। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা