× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ জেতার মূলমন্ত্র বলে দিলেন আর্তেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ১৮:২৪ পিএম

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি- সংগৃহীত

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি- সংগৃহীত

সবশেষ মৌসুমে দারুণ অবস্থায় থেকেও ম্যানচেস্টার সিটির সঙ্গে শেষ সময়ে পেরে উঠেনি আর্সেনাল। অনেকটা পিছিয়ে থাকলেও শেষের বাজিমাত করে ম্যানসিটি। শিরোপাও জিতে নয় সিটিজেনরা। চলতি মৌসুমেও লিগ জেতার রেসে ভালোবাসেই টিকে আছে পেপ গার্দিওলার দল। তবে তার দলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দলটির কোচ মিকেল আর্তেতা আগেরবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জিততে চান লিগ শিরোপা।

সবশেষ মৌসুমে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে আর্সেনাল। ২৬ জয়ের সঙ্গে ড্র এবং হার ৬টি করে। সেবার ৮৯ পয়েন্ট পেয়ে ম্যানচেস্টার সিটি শিরোপা জিতেছিল। কিন্তু চলতি মৌসুমে গানারদের জন্য আর্তেতা একটি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। লিগ শেষে অন্তত ৯৬ থেকে ১০০ পয়েন্ট অর্জন করতে চান তিনি। 

ডেইলি মিররের একটি সংবাদে জানা গেছে, বাকি থাকা সব ম্যাচ যদি আর্সেনাল জিততে পারে তবে তাদের পয়েন্ট হবে ১০৫। যেটা অসম্ভবই বটে। ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি ১০০ পয়েন্টের রেকর্ড গড়েছিল। সেবার তারা ৩৮ খেলায় কেবল দুটি ম্যাচ হেরেছিল। 

মৌসুমে এখন পর্যন্ত ১৪ খেলায় ৩ ম্যাচের ড্র, একটিতে হার এবং ১০ ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ৩৩ পয়েন্ট পেয়ে তাই শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা। দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে দলটির কেবল দুই পয়েন্টের ব্যবধান। সেন্ট জেমস পার্কে চলতি মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে হেরেছে আর্সেনাল। অন্যদিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটি সবশেষ টানা তিন ম্যাচে ড্র করেছে এবং মৌসুমে ইতোমধ্যে দুটি ম্যাচে হেরেছে। পয়েন্ট টেবিলেও তাই তিনে নেমে গেছে তারা। 

টটেনহাম হটস্পারের সঙ্গে ম্যানচেস্টার সিটির ড্রয়ের পর সংবাদমাধ্যমে আর্সেনাল বলেছেন, আমাকে যদি লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়, তবে আমি বলব ৯৬-১০০ পয়েন্ট অর্জন কর। লিগ জয়ের মূলমন্ত্র এটিই। অনেকেই বলছে সিটির ড্রয়ে আর্সেনালের লাভ হল। কিন্তু আমি বলব এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। এসব থেকে আমি উৎসাহ নেই না। আমি দলের খেলোয়াড়দের দেখে উৎসাহ নেই। তারা কীভাবে অনুশীলন সেশনে পরিশ্রম করে, মাঠে তারা লড়াকু মনোভাব, জয়ের ক্ষুধা আমাকে উৎসাহ দেয়। এর বাইরে অনেক কিছু আছে যা আমরা নিয়ন্ত্র করতে পারি না।

এদিকে প্রিমিয়ার লিগে আজ রাতে লুটন টাউনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই খেলায় জিতে লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা নিশ্চয়ই আরও বাড়িয়ে নিতে চাইবে আর্তেতার দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা