× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেই বাভুমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:০৫ পিএম

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেই বাভুমা

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই টেম্বা বাভুমা। সাদা বলের দুই সিরিজে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। গতকাল সোমবার রোহিত শর্মাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য তিনটি আলাদা স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে না থাকলেও টেস্টে বাভুমাই অধিনায়কত্ব করবেন। 

ভারতের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজ হবে আগামী ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ মাঠে গড়াবে ওয়ানডে। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, দ্বিতীয়টি আগামী বছরের ৩ জানুয়ারি। 

ওয়ানডে দল : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।

টি-টোয়েন্টি দল : এইডেন মার্করাম (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা