× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টেনে না থেকেও ছিলেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:১২ পিএম

হিটার অব দ্য ম্যাচের পুরস্কার সাকিবের হাত থেকে নিয়েছেন মিলার— সংগৃহীত

হিটার অব দ্য ম্যাচের পুরস্কার সাকিবের হাত থেকে নিয়েছেন মিলার— সংগৃহীত

খেলোয়াড় হিসেবে থাকার কথা ছিল সাকিব আল হাসানের। বাগড়া দিয়েছে চোট। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ও ব্র্যান্ড আম্বাসেডর সাকিব তাতেই বনে গেছেন অতিথি। দুবাইয়ের টি-টেন লিগে দলের দ্বিতীয় জয় আনার নায়ককে পুরস্কৃতও করেছেন বাংলাদেশের তারকা। রোমাঞ্চে ঠাসা ম্যাচে রবিবার নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে জিতেছে সাকিবের দল। সেখানে হিটার অব দ্য ম্যাচের পুরস্কার সাকিবের হাত থেকে নিয়েছেন ডেভিড মিলার।

চোটের কারণে মাঠের বাইরে আছেন সাকিব, নির্বাচনের প্রচারণা নিয়েও কাটাচ্ছেন ব্যস্ত সময়। তার মাঝেই দুবাইয়ে সময় দিচ্ছেন। আবুধাবিতে নিজের দলের খেলাও দেখতে যান সাকিব। নর্দান ওয়ারিয়র্সকে ৩ রানে হারানোর দিনে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন অতিথি হয়ে। মাঠে সেরা পারফরম্যান্সে বহুবার পুরস্কার নেওয়া সাকিবের নতুন অভিজ্ঞতাও হয়। 

ক্রিকেট মাঠের বাইরে থাকা সাকিব এখন রাজনীতির মাঠ গরম করছেন। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা