× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেলিক্সের গোলে অ্যাটলেটিকোকে হারাল বার্সেলোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

ফেলিক্সের গোলে অ্যাটলেটিকোকে হারাল বার্সেলোনা

বার্সেলোনার পরপর দুই জয়ে অবদান রাখলেন জোয়াও ফেলিক্স। চ্যাম্পিয়ন্স লিগে আগের খেলায় দল যখন ১-১ সমতায়, তখন পর্তুগিজ তারকার গোলেই এফসি পোর্তোর বিপক্ষে ২-১ গোলের জয় পায় বার্সা। রবিবার (৩ ডিসেম্বর) রাতে লা লিগায় ফেলিক্সের একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেসের দল।

অলিম্পিক স্টেডিয়ামে পাওয়া এই জয়ে পয়েন্ট  তালিকায় উন্নতি করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকোকে টপকে সেরা তিনে উঠে এসেছে দলটি। ১৫ খেলায় তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে অ্যাটলেটিকো। এই তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদদের পয়েন্ট ৩৮।

বার্সার জন্য ম্যাচটি ছিল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমানোর। সে লক্ষ্যে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে কাতালানরা। পাল্টা আক্রমণ করেছে আতোয়ান গ্রিজম্যান, মোরাতা, ডি পলরা। তবে এগিয়ে ছিল বার্সেলোনা। 

খেলার দ্বিতীয় মিনিটেই গোল পেতে পারত বার্সা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এরপর ২৮ মিনিটের মাথায় তার অ্যাসিস্টেই বল জালে জড়ান ফেলিক্স। বাকি সময়টা চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। ১-০ গোলের জয় নিঠে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা