প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ২৩:১৬ পিএম
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়েই শেষ করল ভারত। টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৬ রানে জিতেছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
রবিবার (৩ ডিসেম্বর) বাঙ্গালুরুতে শেষ ম্যাচে শেষ ওভারে গড়ানো ম্যাচে ভারতের জয়ের নায়ক আর্শদিপ সিং। শেষ ওভারে অজিদের জিততে প্রয়োজন পড়ে ১০ রান। হাতে ছিল ৩ উইকেট। ক্রীজে ছিলেন সফরকারী অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। শেষ ওভারের তৃতীয় বলে ওয়েডকে শিকারে পরিণত করেন আর্শদিপ। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সফরকারী টেল এন্ডাররা। এই ওভারে মাত্র ৩ রান দেন আর্শদিপ।
ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উেইকেট হারিয়ে ১৬০ রান নিয়েই সন্তুস্ট থাকতে হয় ভারতকে। স্বাগতিক ব্যাটারদের মধ্যে শ্রেয়াস আয়ার ছাড়া আর কেউই সামর্থে্যর প্রমান রাখতে পারেননি। ৩৭ বলের ইনিংসে ৫৩ রান করেনে আয়ার।
জয়ের জন্য ১৬১ রানের টার্গেটের সামনে বেন ম্যাকডার্মটের ব্যাটে ভালভাবেই এগুচ্ছির অস্ট্রেলিয়া। ৩৬ বলেল ইনিংসে ৫৪ রান করেন তিনি। ম্যাকডার্মট আউট হওয়ার পর সম্ভাবনা ধরে রাখেন সফরকারী অধিনায়ক ওয়েড। কিন্তু শেষ ওভারে ব্যাক্তিগত ২২ রানে ওয়েড আউট হয়ে গেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।