× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী আইপিএল ড্রাফটে দুই বাংলাদেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৪ পিএম

নারী আইপিএল ড্রাফটে দুই বাংলাদেশি

আগামী বছর বসতে যাচ্ছে মেয়েদের আইপিএলের দ্বিতীয় আসর। প্রথম মৌসুমে বাংলাদেশের কেউ না থাকলেও এবার ড্রাফটে নাম লিখিয়েছেন দুজন— পেসার মারুফা আক্তার এবং স্পিন অলরাউন্ডার রাবেয়া খান। ভারতের মুম্বাইয়ে আগামী ৯ ডিসেম্বর হবে নিলাম।

ড্রাফট থেকে মোট ১৬৫ ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। যেখানে ভারতের ক্রিকেটারই ১০৪ জন। বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন। পাঁচ ফ্র্যাঞ্চাইজির মাত্র ৩০টি স্লট খালি আছে, সেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য খালি ৯টি স্লট।

রাবেয়া ও মারুফা ছাড়া ৬১ বিদেশির মধ্যে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ১৮ জন নাম লিখিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন ইংল্যান্ডের। ৪ জন করে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের।

সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে ৩ জন করে। বাংলাদেশি ছাড়া দুজন করে আছেন দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। হংকং থেকে নাম লিখিয়েছেন একজন।

নিলামে ওঠা ১৬৫ জনের মধ্যে ভারতীয় ক্রিকেটার থাকবেন ১০৪ জন। ড্রাফট থেকে দল পাবেন মোট ৩০ খেলোয়াড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা