× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারবিহীন হিলালের কাছে হারল রোনালদোর আল-নাসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ১৬:১০ পিএম

নেইমারবিহীন হিলালের কাছে হারল রোনালদোর আল-নাসর

সৌদি প্রো লিগে দুই হেভিওয়েট দল আল-হিলাল ও আল-নাসর। শুক্রবার রাতে লিগ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোদের ৩-০ গোলে হারিয়েছে নেইমারের আল-হিলাল। ম্যাচে অবশ্য ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। তবে দুর্দান্ত জয়ে আল-নাসরের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়ানোর সঙ্গে টেবিলের শীর্ষেও উঠল আল হিলাল। 

এই জয়ের ফলে ১৫ খেলায় ৪১ পয়েন্ট সংগ্রহ করেছে আল-হিলাল। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল-নাসর। তিনে থাকা আল আহলির পয়েন্ট ৩০ এবং করিম বেনজেমার আল ইত্তিহাদ রয়েছে চারে। তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। 

বড় ব্যবধানে হারার আগে অবশ্য আল-নাসরকে আশা দেখিয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষের জাল দুইবার কাঁপিয়ে দিয়েও অফ সাইডের কারণে গোল পাননি তিনি। গোল না পেয়ে ভীষণ হতাশ ছিলেন মাঠে। প্রথমবার ভিএআর রিভিউ নিয়ে তো মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন রোনালদো। 

গোলশূন্য প্রথমার্ধের পর অবশেষে খেলার ৬৪ মিনিটে হেড দিয়ে গোল করে আল-হিলালকে এগিয়ে দেন মিলিনকোভিচ স্যাভিচ। এরপর ৮৯ এবং ৯২ মিনিটে জোড়া গোল করে দলকে বড় জয় উপহার দেন আল-হিলালের ফরোয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা