× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ ছাড়লেন সালাউদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২০:৩১ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

পদ ছাড়লেন সালাউদ্দিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দায়িত্ব গ্রহণের বছরখানেকের মাথায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ইমরুল হাসান। যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি।

১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সালাম মুর্শেদী। গত বছর ইস্তফা দেন তিনি। তার অবর্তমানে দায়িত্ব নেন সালাউদ্দিন। এক বছরের মাথায় বাফুফে প্রধান নিজেও সরে দাঁড়ান। 

দায়িত্বপ্রাপ্তির পর নতুন চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ। বিতর্ক সব জায়গায় আছে, ফিফাতেও…। বিতর্ক খেলাধুলার অংশ। চেষ্টা করব দায়িত্ব সঠিকভাবে পালন করতে।’ 

ইমরুল হাসানের আরেকটি পরিচয় তিনি বসুন্ধরা কিংসের সভাপতি। একটি শীর্ষ ক্লাবের সভাপতিকে লিগ কমিটির চেয়ারম্যান মনোনয়ন দেওয়ায় প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন বলেন,‌ ‘জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল। সে সরাসরি আবাহনীর সঙ্গে যুক্ত। অনেকেই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে তো পুরো নিয়মই পাল্টাতে হয়।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা