× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের তরুণ অলরাউন্ডারের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২১:০১ পিএম

জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের সঙ্গে হৃদয়। ছবি : সংগৃহীত

জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের সঙ্গে হৃদয়। ছবি : সংগৃহীত

ব্লাড ক্যানসারের কাছে হার মানলেন ঢাকা দ্বিতীয় বিভাগের অলরাউন্ডার আব্দুল আলিম হৃদয়। বুধবার (২৯ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেটে খেলতেন হৃদয়। ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করার পাশাপাশি এ মৌসুমেও ক্লাবের হয়ে সাতটি ম্যাচে মাঠে নামেন তিনি। 

তরুণ এই খেলোয়াড়ের মৃত্যুতে ক্রিকেটার সাইফ উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীকালে ব্লাড ক্যানসার এবং ব্রেন স্ট্রোক করে মারা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা