× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপে আলোচনায় মোরসালিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

ইউরোপে আলোচনায় মোরসালিন

অল্পদিনেই ফুটবল অনুরাগীদের নজর কেড়েছেন শেখ মোরসালিন। জাতীয় দলের তরুণ তারকাকে নিয়ে আলোচনা এখন দেশ পেরিয়ে ইউরোপে। বেলজিয়ামের ফুটবল প্রতিভা অন্বেষক স্কাউট ইয়াসাক কুলিগের রাডারে ১৮ বর্ষী এই তরুণ।

কুলিগের মতে, ওয়েস্টহ্যাম স্ট্রাইকার পাবলো ফোরনালসের সঙ্গে দারুণ মিল মোরসালিনের। জাতীয় দলের জার্সিতে ৯ ম্যাচে ৪ গোল করা তরুণের পজিশন হিসেবে সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইং এবং রাইট উইংয়ের কথা বলা হয়েছে। মাঠের ভূমিকা হিসেবে দেখানো হয়েছে অ্যাডভান্সড প্লে-মেকার। ডান পায়ের এই খেলোয়াড়ের শক্তির জায়গাতেও নজর দিয়েছেন কুলিগ। মোরসালিনের টেকনিক, ড্রিবলিং, বল কন্ট্রোল, দূরপাল্লার শটের পাশাপাশি দুই পা ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি। 

গত ১৬ ও ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ার সেরা ৯ পারফর্মারের নাম ঘোষণা করে এএফসি। যেখানে মোরসালিনের নাম ছিল। এরপর ট্রান্সফার মার্কেটের ফেসবুক পেজে তাকে নিয়ে পোস্ট করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা