× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হঠাৎ মাঠে কিশোর সমর্থক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২০:১৬ পিএম

হঠাৎ মাঠে কিশোর সমর্থক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলছে তখন। হুট করেই মাঠের মাঝে নিরাপত্তাকর্মীদের দৌড়াদৌড়ি। কী ঘটেছে, খুঁজতে গিয়ে নজরে আসে কালো গেঞ্জি পরা একটি ছেলে।

নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ওই ১০ অথবা ১২ বছরের ছেলেটি ততক্ষণে পৌঁছে গেছে মাঠে থাকা মুমিনুল হকের কাছে। হাতের মোবাইল ফোনে সেলফি তোলারও চেষ্টা করল। কিন্তু পারেনি।

ঘটনাটি বুধবার দুপুর ২টার কাছাকাছি সময়ে। মাঠে প্রবেশকারী শিশুটি নিজের নাম মাহাদ বলে জানিয়েছে। পরে তাকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নেন। তারা মাহাদকে গ্র্যান্ডস্ট্যান্ডের বিল্ডিংয়ে নিয়ে যান। শিশুটির বাসা কোথায় কিংবা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা