× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটে ফিলিস্তিনের পতাকা, আজমের জরিমানা বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম

ব্যাটে ফিলিস্তিনের পতাকা, আজমের জরিমানা বাতিল

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ব্যাটার আজম খান। তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত মানতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনাও করেছেন। অনেকেই আজমের জরিমানার টাকা দিতে চান বলে জানান।

ক্রিকেটপ্রেমীদের দাবির মুখে আজমের ওপর আরোপ করা জরিমানা পুনর্মূল্যায়ন করেছে পিসিবি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জরিমানা তুলে নেওয়ার কথা জানায় বোর্ড, ‘আজম খানের ওপর ম্যাচ অফিসিয়ালদের দেওয়া ৫০ শতাংশ জরিমানা পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তা (জরিমানা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’

পকিস্তানের ঘরোয়া লিগে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে লাহোর ব্লুজের বিপক্ষে ম্যাচে মূলত শৃঙ্খলাভঙ্গের অপরাধ করেন আজম। সেদিন তিনি ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে মাঠে নামেন। এ ঘটনা সহজভাবে নেয়নি পিসিবি। আইনশৃঙ্খলাবহির্ভূত হওয়ায় শাস্তি দেওয়া হয় আজমকে। আম্পায়ার অবশ্য এদিন আজমকে ব্যাটে ফিলিস্তিনের পতাকা না লাগানোর নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ না মেনে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আজম। ফলে জরিমানার মুখে পড়েন। শুধু জরিমানা করেই ছাড় দেয়নি আজমকে, হুমকিও দেওয়া হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা