× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের প্রধান কোচ পদে থাকছেন দ্রাবিড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৯:০১ পিএম

ভারতের প্রধান কোচ পদে থাকছেন  দ্রাবিড়

শিরোপার মঞ্চে রোহিত শর্মাদের ভরাডুবি। যে ঘা এখনও দগদগে। কষ্ট ভুলতে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। এমন খবর প্রকাশ করেছিল টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়েছিল, চুক্তি নবায়ন করতে রাজি নন দ্রাবিড়। তবে গতকাল বুধবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বিসিসিআই জানিয়েছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত স্বপদে বহাল থাকছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দ্রাবিড় বিদায় নিলে দলে সমন্বয়ে জটিলতা তৈরি হতো। গত দুই বছরে দলকে তিনি যেভাবে গুছিয়ে তুলেছেন, তাতে বোর্ড সন্তুষ্ট। এ কারণেই দ্রাবিড়কে চেয়েছেন। বিসিসিআইয়ের প্রস্তাবে ‘সায়’ দিয়েছেন কোহলিদের স্বল্পভাষী কোচ। 

দ্রাবিড় নতুন প্রস্তাবে সায় দেওয়াতে সন্তুষ্ট বিসিসিআই। এক বিবৃতিতে ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি বলেছেন, ‘দূরদর্শিতা, পেশাদারত্ব, অদম্য পরিশ্রম, দ্রাবিড়ের এসব গুণ ভারত ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে। তার সিদ্ধান্তে আমি খুশি। 

নতুন মেয়াদে কোচ হওয়ার পর বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন দ্রাবিড়ও, ‘দলের সঙ্গে পথচলাটা স্মরণীয় ছিল। যাত্রাপথে অনেক উত্থান-পতন দেখেছি। দলে একে অন্যের প্রতি যে আস্থা, সেটা বিস্ময়কর। ড্রেসিংরুমের এই সংস্কৃতি নিয়ে সত্যিই গর্ব করি। আমার ওপর ভরসা রাখার জন্য বোর্ডকে ধন্যবাদ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা