× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান ক্রিকেটে অশান্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৮:০৭ পিএম

পাকিস্তান ক্রিকেটে অশান্তি

বিশ্বকাপে ব্যর্থতার পর ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজকে নিয়ে দল পুনর্গঠনের উদ্যোগ নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাবেক দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে ঝামেলা বেড়েছে বৈ কমেনি। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম পিসিবির অন্দরমহলের খবর প্রকাশ্যে এনেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বিদেশি লিগে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দিতে দেরি করছেন ওয়াহাব। প্রধান নির্বাচকের এমন সিদ্ধান্তে বিরক্ত ক্রিকেটাররা। ওয়াহাবের ভাবনায় আগে ঘরোয়া ক্রিকেট।

সংবাদমাধ্যমের খবর, ওয়াহাবের কড়া শর্তের বলি ইমাদ ওয়াসিম। পেসার হারিস রউফের সঙ্গেও তার ঝামেলা চলছে। তারপরও নিজের সিদ্ধান্তে অটল সাবেক এই পেসার। তার ভাষ্য, ‘কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সবার আগে পাকিস্তানকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি কেউ যদি জাতীয় দলের জন্য বিবেচিত হতে চায়, তাকে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে।’

সম্প্রতি পিসিবিপ্রধান জাকা আশরাফ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের বাইরে কেবল একটি বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা