× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রহস্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৭:৫৪ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রহস্য

প্রথম ম্যাচেই আনকোরা সৌদির বিপক্ষে ধাক্কা। পরে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলেতে পাস। আর শিরোপার মঞ্চে ফ্রান্সকে হারিয়ে ট্রফিতে চুমু আঁকে আর্জেন্টিনা। ঠিক কোন কৌশলে বিশ্বকাপে সফল লিওনেল মেসিরা। ফিফা ট্রেনিং সেন্টার প্রকাশ করেছে লিওনেল স্কালোনির দলের সেই কৌশলগত বিষয়গুলো। এ ক্ষেত্রে সেট পিসের সফল প্রয়োগের বিষয়গুলো সামনে এসেছে।

ফিফা ট্রেনিং সেন্টার আর্জেন্টিনার কৌশলকে দুটি ভাগে ভাগ করেছে। সাধারণ কৌশল আর বিশেষ কৌশল। সাধারণ কৌশলগুলো ছিল এমনÑ ৫-৬ জন খেলোয়াড় নিয়ে আক্রমণ, একাধিক ফরোয়ার্ড দ্বারা প্লেয়ার টু প্লেয়ার মার্ক করা, সামনের পোস্টে জটলা বাড়ানো, ছোট কর্নারের জন্য তৃতীয় একজনকে ব্যবহার এবং পোস্টের সামনের অংশ বা গোলের মাঝের অংশকে লক্ষ্য হিসেবে ঠিক করা।

স্কালোনির দলের বিশেষ কৌশল ছিল তিনটি। ডিফেন্ডারদের মাধ্যমে লম্বা করে বল বাড়ানো (ক্রসে) খেলা কমিয়ে আনা। বক্সের চারপাশে খেলে এনজোর জন্য মুক্ত জায়গা বাড়ানো। মেসি এবং ডি মারিয়ার পোস্টের সামনে বল গ্রহণ/গোলে শটের সামর্থ্যকে কাজে লাগানো।

ফিফা আর্জেন্টিনার সেট পিসের ব্যবহার নিয়ে চারটি ভিডিও ক্লিপ উদাহরণ হিসেবে দেখানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা