× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচগুলোতে থাকবে বাড়তি নজর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৩:৩৩ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচগুলোতে থাকবে বাড়তি নজর

প্রায় তিন সপ্তাহের বিরতির পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। রাতে মাঠে নামছে ইউরোপের শীর্ষ দলগুলো। যেখানে নজর থাকবে বেশ কয়েকটি বিগ ম্যাচে। তবে আলাদা আকর্ষণ দাবি রাখে ‘গ্রুপ অব ডেথ’ খ্যাত ‘এফ’ গ্রুপের খেলাগুলো। যেখানে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের বিস্ময় জাগানীয়া দল নিউক্যাসল ইউনাইটেড। এই গ্রুপের অন্য খেলায় জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে এসি মিলান।

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল টিকিট পাবে শেষ ষোলোর। তাই পয়েন্টে তালিকায় শীর্ষ দুটি স্থানের জন্য মরিয়া হয়ে লড়ছে ‘এফ’ গ্রুপের চারটি দল। লড়াইটা তাই ভলোই জমে উঠেছে। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড। তাদের প্রতিপক্ষ মিলানের সংগ্রহ ৫ পয়েন্ট। তাই এই ম্যাচে শীর্ষে থাকার লড়াই ডর্টমুন্ডের জন্য। আবার সাতবারের চ্যাম্পিয়ন মিলানের জন্য লড়াইটা পিএসজি-ডর্টমুন্ডকে টপকে শীর্ষে ওঠার। 

এদিকে এই গ্রুপ থেকে টেবিলের দুইয়ে আছে পিএসজি। তাদের পয়েন্ট ৬। পিএসজির প্রতিপক্ষ নিউক্যাসলের অবস্থান একদম তলানিতে। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি তাই পারিসিয়ানদের হারাতে মরিয়া হয়েই খেলবে। কিন্তু পার্ক দেস প্রিন্সেসে অতিথিদের প্রচেষ্টা সফল হতে দিতে চাইবে না লুইস এনরিকের দল। 

রাতের অন্য ম্যাচে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এফসি পোর্তোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। পর্তুগালের ক্লাবটির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে কাতালানদের। একই সমীকরণ পোর্তোর বেলাতেও খাটে। বার্সাকে চমকে দিতে পারলেই নক আউটের টিকিট কাটবে দলটি। ‘জি’ গ্রুপ থেকে একে অপরকে মোকাবিলা করবে ম্যানচেস্টারসিটি এবং আরবি লিপজিগ। ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য নকআউট নিশ্চিত করে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিচটি।

‘ই’ গ্রুপের অন্য খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডসের ক্লাব ফেনুর্ড। এই গ্রুপের অন্য খেলায় লাৎসিও লড়বে সেল্টিকের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা