× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পোর্টসম্যানশিপের অন্যরকম উদাহরণ গড়লেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৩:২৭ পিএম

স্পোর্টসম্যানশিপের অন্যরকম উদাহরণ গড়লেন রোনালদো

গোল করার জন্যই বেশি পরিচিত ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটা ৩৮ বছর বয়সে এসেও কমেনি। ক্লাব কিংবা দেশ যেখানেই সুযোগ পান গোল করেন। রেকর্ডের পর রেকর্ড গড়তে যার জুরি মেলা ভার। কিন্তু সোমবার রাতে গোল করার সুযোগ পেয়ে সেটি লুফে নেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এদিন যেন নিজেকে একটু অন্যভাবে নিজেকে পরিচয় করালেন তিনি। পেনাল্টি পেয়েও সেটা ফিরিয়ে দিয়ে স্পোর্টসম্যানশিপের অনন্য উদাহরণ রেখেছেন আল-নাসর ফরোয়ার্ড। 

পেনাল্টি ফেরানোর পর অবশ্য কোনো গোল করতে পারেনি রোনালদোর দল আল-নাসর। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ইরানের দল পার্সেপোলিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়ে তাদের। জয় না পেলেও এক ম্যাচ বাকি থাকতে নকআউট পর্ব নিশ্চিত করেছে রোনালদো, সাদিও মানেরা।

ঘটনাটি ম্যাচের দ্বিতীয় মিনিটের। বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন রোনালদো। কিন্তু পার্সেপোলিসের ডিফেন্ডারদের পায়ে লেগে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান চীনা রেফারি মা নিং। কিন্তু পরক্ষণেই উঠে গিয়ে পেনাল্টি বাতিল করার জন্য রেফারিকে অনুরোধ করেন সিআর সেভেন। তিনি দাবি করেন এটি ফাউল ছিল না। পরে ভিডিও দেখে সিদ্ধান্তটি বাতিল করেন রেফারি।

ম্যাচ শেষে ইন্সটাগ্রামে রোনালদো লিখেছেন, ‘গ্রুপের শীর্ষে থেকে কোয়ালিফাই করতে পেরে খুবই খুশি। টানা ২০ ম্যাচে অপরাজিত থাকাটাও রোমাঞ্চকর। এটি একটি টিম ওয়ার্ক ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা