× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের প্রেমে মজেছেন মেসি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

সাংবাদিকের প্রেমে মজেছেন মেসি!

লিওনেল মেসিকে নিয়ে মাঠের ভেতরকার পরিবেশ যতটা সরগরম, বিপরীতে বাইরের জীবন। ব্যক্তিগত জীবন প্রায়ই পর্দার আড়ালে রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু এবার তার পারিবারিক জীবন নিয়েই গুঞ্জন রটেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দিরেতো দো মিওলো ও ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইন্টার মায়ামি তারকার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ করেছে।

দিরেতো দো মিওলো জানিয়েছে, আর্জেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্টিনেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মেসি। ফলে আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে সম্পর্ক ভাঙার পথে। এ খবরের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মেসির কাছের বন্ধু ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা। লিখেছেন, ‘এটা কেমন খবর, যার কোনো ভিত্তি নেই। এর কোনো কিছুই ঠিক নেই।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আর্জেন্টিনাতেও মেসির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়েছে। নাম উল্লেখ না করলেও সে নারী সোফিয়া বলে ধারণা করছে অনেকে।

বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচে ধারাবিবরণী দিয়ে আলোচনায় আসেন সোফিয়া। পরে মেসির সাক্ষাৎকার নেন। ঘটনাগুলো সামনে এনে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা