× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

মুম্বাইয়ে ফিরলেন পাণ্ডিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১৮:৫৮ পিএম

মুম্বাইয়ে ফিরলেন পাণ্ডিয়া

যা ভাবা হচ্ছিল শেষ পর্যন্ত সেটিই হলো। একটু ঘুরিয়ে-পেঁচিয়ে, এই যা। বলা হচ্ছিল, আইপিএলের পরের মৌসুমে গুজরাট থেকে মুম্বাইয়ে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। শেষ দিনে নানা নাটকীয়তার পর সেটিই সত্য হলো। ট্রান্সফার উইন্ডোতে পাণ্ডিয়ার জন্য ১৫ কোটি রুপি খরচ করেছে মুম্বাই। এর বাইরে পূর্ণ ট্রান্সফার ফি রয়েছেই!

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএলের সূত্র দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, অর্থের বিনিময়ে পাণ্ডিয়ার দল পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। পাণ্ডিয়াকে দলে ভেড়ানোর আগে খেলোয়াড় কেনার জন্য মুম্বাইয়ের অবশিষ্ট ছিল ৫ লাখ রুপি, সঙ্গে পরের নিলামে তারা খরচ করতে পারত আরও ৫ কোটি রুপি। ফলে বেশ কয়েকজন দামি খেলোয়াড়কে ছাড়তে হতো।

পাণ্ডিয়াকে নিতে ইংলিশ পেসার জফরা আর্চারকে ছেড়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ক্রিস জর্ডান, ট্রিস্টান স্টাবস, ডুয়ান ইয়ানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরেডিথের মতো বিদেশি খেলোয়াড়দেরও ছেড়ে দিয়েছে মুম্বাই।

২০১৫ সালে মাত্র ১০ লাখ রুপিতে পাণ্ডিয়াকে কিনেছিল মুম্বাই। পরে ২০২২ সালের নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হলে গুজরাট টাইটান্স কিনে নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা