× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রদ্রিগোয় শীর্ষে ফিরল রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১০:০৭ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১২:০৭ পিএম

রদ্রিগোয় শীর্ষে ফিরল রিয়াল

করিম বেনজেমা চলে যাওয়ার পর নতুন মৌসুমে দুই ব্রাজিলিয়ানে সওয়ার হয়েই এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়র নয়ত রদ্রিদো। কেউ না কেউ দলের জয়ে অবদান রেখেছেন। রোবরাতে রাতে ভিনির অনুপুস্থিতিতে সব দায়িত্ব একার ওপর পড়ে রদ্রিদোর। লা লিগায় কাদিজের বিপক্ষে এমন ম্যাচে ভিনির অভাব টের পেতেই দেননি রদ্রিগো। জোড়া গোল এবং অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন তিনি। ৩-০ গোলের জয়ে লা লিগায় জিরোনাকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করল কার্লো আনচেলত্তির দল।

রিয়ালের ফরোয়ার্ডে এদিন রদ্রিগোর সঙ্গে ছিলেন জোসেলু। তবে অ্যাটাকিং মিডফিল্ডে জোসেলুর নিচে খেলেছেন অভিজ্ঞ লুকা মডরিচ। তবে লুকাকুর জোগান কাজে লাগাতে পারেননি জোসেুল। তবে বেলিংহামের প্রচেষ্টা ব্যর্থ হতে দেননি রদ্রিগো। তার নিচেই এদিন খেলেছেন ইংলিশ তারকা। খেলার ১৪ মিনিটের মাথায়ই দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ার তরুণ এই তারকা ফুটবলার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার আগে অবশ্য লিড দ্বিগুণ করার সুযোগ ছিল রিয়ালের সামনে। যদিও বেলিংহাম সুযোগ মিস করেছেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ আবার হাতছাড়া করে রিয়াল। এবার রদ্রিগোর ‍ভুলে গোল পায়নি তারা। তবে ম্যাচের ৬৪ মিনিটের মাথায় দারুণ এক ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করে ফেলেন রদ্রিগো। চলতি আসরে এটি ছিল তার পঞ্চম গোল। ওই গোলের ১০ মিনিট পর দলের হয়ে তৃতীয় গোল করেন বেলিংহাম। এটিতে সহায়তা করেন রদ্রিগো। এ নিয়ে রিয়ালের জার্সিতে ১৪ গোল হয়ে গেল সাবেক বরুশিয়া ডর্টমুন্ড তারকার। 

এই জয়ের ফলে ১৪ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। তবে আজ রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আবার শীর্ষে ওঠার সুযোগ থাকছে দলটির সামনে। ১৩ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান পয়েন্ট পেয়ে বার্সেলোনা আছে তার পরই। যদিও অ্যাটলেটিকোর চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বার্সা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা