× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজবলকে ফালতু বললেন লায়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ২১:২০ পিএম

বাজবলকে ফালতু বললেন লায়ন

ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের মিলিত চিন্তাধারার ফসল ‘বাজবল’যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কাছে খেলার এ ধরনটা মোটেও পছন্দের নয়। প্রায়ই বাজবল নিয়ে কথা বলতে শোনা যায় তাদের। নাথান লায়ন তো বাজবলের সমালোচনায় সবচেয়ে এগিয়ে। বাজবলকে সরাসরি ‘ফালতু’ বলেছেন তিনি।

লায়নের মতে, সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এগিয়ে আছেন। তার ভাষায়, ‘বাজবলের বিপক্ষে আমি ২-০ ব্যবধানে এগিয়ে আছি। তাই আমি বেশ খুশি।’ বাজবল নিয়ে তার ভাবনা, ‘এটা (বাজবল) ইংলিশদের এমন ব্র্যান্ডের ক্রিকেট, যা তারা চালিয়ে যেতে চায়। শব্দটি অভিধানেও জায়গা করে নিয়েছে। ব্যাপারটা চমকপ্রদ, তাই না? কিন্তু আমার কাছে এটা একদম ফালতু।’

অস্ট্রেলিয়ার এ বছরের সব অর্জনের কথা মনে করিয়ে দিয়েছেন লায়ন, ‘বছরের শুরুতে কেউ যদি বলত, আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতব, অ্যাশেজ ধরে রাখব এবং এরপর বিশ্বকাপও জিতব, তাহলে সবাই সুযোগটা লুফে নিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে (বাজবল খেলে) ইংল্যান্ডের শুধু নৈতিক জয়ই হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা