× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও টাইমড আউট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ২১:১৭ পিএম

আবারও টাইমড আউট

বিশ্বকাপের পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে টাইমড আউটের ঘটনা ঘটেছে। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচে টাইমড আউট হয়েছেন ব্যাটার শোয়েব মাকসুদ। শনিবার (২৫ নভেম্বর) আজাদ জম্মু ও কাশ্মিরের ম্যাচে দেরিতে ক্রিজে আসায় বল মোকাবিলা করার আগেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী ‘একজন ব্যাটার আউট কিংবা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামবেন, তাকে আউট হতে হবে।

বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনায় সাকিব আল হাসানের পক্ষে-বিপক্ষে কথা বলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাদের যুক্তিএ ধরনের আউট বৈধ, তবে ক্রিকেটীয় চেতনার পরিপন্থি। এবার সেই ঘটনার সাক্ষী তাদের দেশও!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা