× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোকুজ্জোর অর্থ গচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২৩:৩০ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১১:১৪ এএম

রোকুজ্জোর কাজিনের গাড়িতে হামলা করে তাদের থেকে প্রায় ২২ হাজার ৫০০ ডলার হাতিয়ে নেয় ডাকাতরা। ছবি- সংগৃহীত

রোকুজ্জোর কাজিনের গাড়িতে হামলা করে তাদের থেকে প্রায় ২২ হাজার ৫০০ ডলার হাতিয়ে নেয় ডাকাতরা। ছবি- সংগৃহীত

নিজের দেশেই মৃত্যুর হুমকি পেয়েছিলেন লিওনেল মেসি। বছরের শুরুর দিকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর পারিবারিক সুপার মার্কেটে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতকারীরা হুঁশিয়ারি দেয় চিঠিতে, ‘তোমাকে বাঁচাতে পারবে না।’ এবারও একই অবস্থা।

মেসিকে হুমকি না দিলেও তার স্ত্রীর সুপার মার্কেটের ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো ডাকাতি করে নিয়েছে তারা। ডাকাতির ঘটনাটি দিন চারেক আগের। মঙ্গলবার সকালে আর্জেন্টিনার রোজারিওতে মেসির সুপার মার্কেটের কিছু ডলার নিয়ে গাড়িতে করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন অগাস্তিনা স্কালিয়া।

আন্তোনেলা রোকুজ্জোর কাজিন তখন পড়েন হামলার মুখে। গাড়িতে গুলিও করা হয়, বন্দুকের মুখে জিম্মি করে পরে তাদের থেকে প্রায় ২২ হাজার ৫০০ ডলার হাতিয়ে নেয়। তবে গাড়ির কাচে গুলি লাগলেও কারও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম। 

দেশটির গণমাধ্যম লা নাসিওন জানিয়েছে, সুপার মার্কেট থেকে খানিকটা দূরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সাদা রঙের একটি গাড়িতে করে এসেছিল তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা