× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরসালিনের নাম এএফসির তালিকায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২৩:১২ পিএম

দেশের ফুটবলের বড় ভরসার নাম হয়ে ওঠা মোরসালিন সেদিনের পুরস্কারও পেয়েছেন

দেশের ফুটবলের বড় ভরসার নাম হয়ে ওঠা মোরসালিন সেদিনের পুরস্কারও পেয়েছেন

রাকিব হোসেন ফিট থাকলে খেলা হতো না শেখ মোরসালিনের। তাতে হয়তো লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এত দারুণ একটি ড্র-ও দেখা হতো না। সব হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে নিজের মানও রেখেছেন বাংলাদেশের তরুণ স্ট্রাইকার।

দেশের ফুটবলের বড় ভরসার নাম হয়ে ওঠা মোরসালিন সেদিনের পুরস্কারও পেয়েছেন। বাছাইয়ের দ্বিতীয় পর্বে এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছেন।

অভিষেকের এক বছরের আগেই অনেক চড়াই-উতরাই দেখে ফেলেছেন ১৭ বছরের মোরসালিন। নিষেধাজ্ঞাও পেয়েছিলেন। ফেরার মতো ফিরে, নিজেকে রেখেছেন ইউরোপের ফুটবল দাপিয়ে বেড়ানো দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার, ইরানের মেহদি তারেমির মতো বড় তারকার পাশে। বাংলাদেশের স্ট্রাইকারের কীর্তি শিরোনাম হয়েছে এএফসির ওয়েবসাইটে।

মোরসালিনের পারফরম্যান্স বিবেচনায় এএফসি তাকে সম্ভাবনাময় তরুণ হিসেবে উল্লেখ করেছে। নিজেদের অফিসিয়াল টুইটারে মোরসালিনের দুটি ছবি ছেড়ে লিখেছেন, ‘মনে রাখবেন নামটি— শেখ মোরসালিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা