× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ল্যাবরেটরিয়ান গেমসের উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১১:২১ এএম

ল্যাবরেটরিয়ান গেমস ২০২৩। ছবি- সংগৃহীত

ল্যাবরেটরিয়ান গেমস ২০২৩। ছবি- সংগৃহীত

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশনের (ওলসা) বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ল্যাবরেটরিয়ান গেমস ২০২৩ শুরু হয়েছে। 

গতকাল শুক্রবার বিকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক আজম সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক এনাম এলাহী মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহ-সভাপতি আহাম্মেদ ইউসুফ আব্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব সহ ওলসার অন্যান্য সদস্য এবং বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রবৃন্দ।  

উদ্বোধনী দিনে সিনিয়র লিগ ফুটবলে ল্যাব ৭৫, ল্যাব ৯২, ল্যাব ৯৩ ও ল্যাব ৯৬ এর মধ্যকার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ল্যাব ৯২ চ্যাম্পিয়ন কাপ ছিনিয়েছে। আর ল্যাব ৯৬ রানার্স আপ শিরোপা অর্জন করেছে।

এবার দুই মাস ব্যাপী অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রাক্তন শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও ক্যারমে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা