× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

ফাইনালে প্রতিদিনের বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১২:০৮ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৭:১০ পিএম

একাত্তর টেলিভিশনকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জয় উদযাপন করছেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

একাত্তর টেলিভিশনকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জয় উদযাপন করছেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

একাত্তর টেলিভিশনকে ৩ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রাজবংশী রায়ের নেতৃত্বে প্রতিদিনের বাংলাদেশ। শনিবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় ফাইনালে প্রতিদিনের বাংলাদেশ মুখোমুখি হবে দৈনিক ইনকিলাবের।

সৈয়দ ঋয়াদ ও দীপক কুমার দেবের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি একাত্তর টেলিভিশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন একাত্তর টেলিভিশনের অধিনায়ক সুশান্ত সিনহা। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

সৈয়দ ঋয়াদ ও দীপক কুমার দেবের বিধ্বংসী বলের সামনে ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেন একাত্তর টেলিভিশন। 

৩টি চারের সাহায্যে ১৪ রান করে জেমসন মাহবুব। প্রতিদিনের বাংলাদেশের পক্ষে দীপক দেব দুই ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন। তার মধ্যে একটি মেডেন ওভার ছিল। সৈয়দ ঋয়াদ দুই ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। ৩ উইকেট ও ৬ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দীপক কুমার দেব।

এর আগে সকালে ডেইলি স্টার মাঠে উপস্থিত হয়ে স্বেচ্ছায় নিজেদের খেলা থেকে প্রত্যাহার করে নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে ওয়াকওভার দেয়। এর আগে গতকাল ঢাকা পোস্টকে ২১ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দৈনিক জনকণ্ঠকে ৬১ রানে ও দ্বিতীয় রাউন্ডে এশিয়ান টিভিকে ২৭ রানে হারায় প্রতিদিনের বাংলাদেশ।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ টুর্নামেন্টে গণমাধ্যমের ৫৫টি টিম অংশ নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা