× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

সেমিফাইনালে প্রতিদিনের বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১০:৪১ এএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৭:১০ পিএম

 প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে প্রতিদিনের বাংলাদেশ। ডেইলি স্টারের কাছ থেকে ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অধিনায়ক রাজবংশী রায়ের দল।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শুক্রবার ডেইলি স্টরের সঙ্গে সুপার সিক্সটিন রাউন্ডে নিয়ম ভঙ্গের কারণে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। পরে সকালে ডেইলি স্টার মাঠে উপস্থিত হয়ে স্বেচ্ছায় নিজেদের খেলা থেকে প্রত্যাহার করে নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে ওয়াকওভার দেয়।

এর আগে শুক্রবার ঢাকা পোস্টকে ২১ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে প্রতিদিনের বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল ডেইলি স্টার বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সেমিফাইনালে প্রতিদিনের বাংলাদেশের প্রতিপক্ষ একাত্তর টেলিভিশন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দৈনিক জনকণ্ঠকে ৬১ রানে ও দ্বিতীয় রাউন্ডে এশিয়ান টিভিকে ২৭ রানে হারায় প্রতিদিনের বাংলাদেশ।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ টুর্নামেন্টে গণমাধ্যমের ৫৫টি টিম অংশ নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা