× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলভেজের ৯ বছরের কারাদণ্ড দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২২:৫৭ পিএম

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর একে একে সবকিছু ছেড়ে যাচ্ছে দানি আলভেজকে

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর একে একে সবকিছু ছেড়ে যাচ্ছে দানি আলভেজকে

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তারের পর একে একে সবকিছু ছেড়ে যাচ্ছে দানি আলভেজকে। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকান ক্লাব পুমা। দিচ্ছি-দেব না করে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছেন স্ত্রী হোয়ানা সানজে। ক্লাবের সঙ্গে চুক্তিটাও ভেস্তে গেছে। এবার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান রক্ষণের তারকা। ৯ বছরের কারাবাসের সঙ্গে আছে মোটা অঙ্কের জরিমানায় পড়ার শঙ্কা।

বার্সেলোনার এক নৈশক্লাবে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আলভেজের ৯ বছরের কারাদণ্ডের দাবি তুলেছেন স্পেনের আইনজীবীরা।

কারাবাসের পাশাপাশি বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দাবিও করেন। আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপি দেখে গতকাল শুক্রবার খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চলতি মাসের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আপাতত জেলেই সময় কাটাচ্ছেন আলভেজ। তথ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিটা বড় পেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। বিচারের দিন এখনও ধার্য হয়নি। ৪০ বছর বয়সি আলভেজ যদিও ধর্ষণের বিষয়টি অস্বীকার করে আসছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা