× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৈশবের ক্লাবকে হালান্ডের বিশেষ উপহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২০:১২ পিএম

শৈশবের ক্লাবকে হালান্ডের বিশেষ উপহার

স্বপ্নের সিঁড়ি বেয়ে একের পর এক রেকর্ড স্পর্শ করছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান সুপারস্টারের উত্থানের মূলে ব্রিনা এফসি। নরওয়ের ক্লাবটির বয়সভিত্তিক দলে ১১ বছর খেলেন হালান্ড। এরপর সুযোগ আসে মূল দলে। ক্যারিয়ারের সেরা সময় পার করলেও শৈশবের সেই ক্লাবের প্রতি হালান্ডের এখনও টান আছে। তার প্রমাণÑ ক্লাবটির সমর্থকদের জন্য বিশেষ উপহার দিয়েছেন তিনি।

২০০৬ সালের পর এবার প্রথমবারের মতো নরওয়ের শীর্ষ লিগে ওঠার জন্য প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ব্রিনা। আজ শনিবার ম্যাচটি হবে অ্যাওয়েতে। হালান্ড এই ম্যাচে ব্রিনার সমর্থকদের যাতায়াত ভাড়া বহন করবেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ২০০ ব্রিনা সমর্থকের ট্রেনের ভাড়া দেবেন হালান্ড। যেটা সব মিলিয়ে প্রায় ১৬ হাজার ডলার।

নরওয়ের টিভি চ্যানেল টিভি টুকে ব্রিনার বিপণন ব্যবস্থাপক বিয়ন হ্যাগরাদ রোকেন বলেছেন, ‘অর্থনৈতিকভাবে সময়টা খুবই খারাপ। সে জন্য হালান্ড এগিয়ে এসেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা