× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর ডায়েট প্ল্যান দেয় নাসা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২০:০৯ পিএম

রোনালদোর ডায়েট প্ল্যান দেয় নাসা!

বিতর্কিত ও অদ্ভুত মন্তব্যের জন্য বিখ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। সম্প্রতি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে তার মন্তব্য বেশ হাস্যরসের খোরাক হয়েছে। 

পাকিস্তানের একটি টিভি শোতে রোনালদোর খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন রমিজ। একপর্যায়ে পিসিবির সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘রোনালদোর কথাই ধরুন। ওর ডায়েট প্ল্যান তৈরি করে দেন নাসার এক বিজ্ঞানী।’ ওই আলোচনার আগে-পরে রমিজ কী বলেছিলেন সেটি জানা যায়নি। কেবল তার মন্তব্যের অংশটিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

রমিজের এই মন্তব্যে নেটিজেনরা ব্যাপক মজা পেয়েছেন। নাসার বিজ্ঞানী কী করে একজন ক্রীড়াবিদের ‘ডায়েট প্ল্যান’ তৈরি করতে পারেন, সেটা নিয়েই আলোচনা চলছে। অনেকে আবার কটাক্ষের সুরে বলছেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বোর্ড চেয়ারম্যানই যদি এ কথা বলেন, তাহলে ক্রিকেটারদের ডায়েটের কী অবস্থা, সেটা এর থেকেই টের পাওয়া যায়!

এর আগে বাবর আজমকে ‘বিয়ে করতে চাই’ মন্তব্য করে ট্রলের শিকার হয়েছিলেন রমিজ। ধারাবিবরণীর সময়ও তালগোল পাকিয়ে প্রায়ই সমালোচিত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা