× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট

ঢাকা পোস্টকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রতিদিনের বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩ ২২:২২ পিএম

ঢাকা পোস্টকে হারিয়ে জয় উদ্‌যাপন করেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

ঢাকা পোস্টকে হারিয়ে জয় উদ্‌যাপন করেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সটিন রাউন্ডে ঢাকা পোস্টকে ২১ রানে হারিয়েছে প্রতিদিনের বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল অধিনায়ক রাজবংশী রায়ের দল।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা পোস্টের অধিনায়ক শফিকুল ইসলাম।

ব্যাটিংয়ে নেমে ফয়সাল খানের ৫৬ ও সৈয়দ ঋয়াদের ১৫ রানে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে প্রতিদিনের বাংলাদেশ। ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে ঢাকা পোস্ট।

প্রতিদিনের বাংলাদেশের পক্ষে ৬টি ৬ ও ৪টি চারে ৫৬ রান সংগ্রহ করেন ফয়সাল খান এবং ১টি ৬ ও ২টি চারে ১৫ রান সংগ্রহ করেন সৈয়দ ঋয়াদ।

ঢাকা পোস্টের পক্ষে ৫টি চারে ২৭ রান করেন মো. জসিম উদ্দিন। প্রতিদিনের বাংলাদেশের পক্ষে ফয়সাল খান ৩টি ও সৈয়দ ঋয়াদ ১টি উইকেট নেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দৈনিক জনকণ্ঠকে ৬১ রানে ও দ্বিতীয় রাউন্ডে এশিয়ান টিভিকে ২৭ রানে হারায় প্রতিদিনের বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে প্রতিদিনের বাংলাদেশের প্রতিপক্ষ ডেইলি স্টার বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আজ দুপুরে একই মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ টুর্নামেন্টে গণমাধ্যমের ৫৫টি টিম অংশ নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা