প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২২:৩৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম
ভাঙা ব্যাট হাতে ক্রিস গেইল
ক্রিস গেইল মানেই বিস্ফোরক ব্যাটিং। ব্যাটিংতাণ্ডব তার রক্তে মিশে আছে। নিজের সেই বিধ্বংসী রূপটা ফের দেখালেন ওয়েস্ট ইন্ডিজের এ মারকুটে ব্যাটার। বুধবার গেইলের ‘বুড়ো’ হাড়ের ভেলকির প্রদর্শনী মিলল লিজেন্ডস লিগ ক্রিকেটে।
পুরোদস্তুর অরিজিনাল গেইলের ধ্বংসাত্মক ব্যাটিং ঝড়ের উত্তাপ টের পেলেন ক্রিকেট অনুরাগীরা। তাতেই ঘটিয়ে বসেছেন মজার কাণ্ড! বাউন্ডারি হাঁকাতে গিয়ে ভেঙে ফেলেছেন নিজের হাতের ব্যাট!
এক ওভারে পাঁচ বল মোকাবিলা করে ছিনিয়ে নেন ২৪ রান। এই ঝড়ো ব্যাটিংই বলে দিচ্ছে কতটা ধকল গেছে গেইলের হাতের ব্যাটের ওপর নিয়ে। হাঁটতে পারলে তার হাতের ব্যাট আর বোলারের বল দুটোই নিশ্চিত পালিয়ে যেত মাঠ থেকে। সেটা করতে না পেরে গেইল যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ হয়তো ব্যাট-বল বলে গেছে- ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’।
গেইলের হাতের ব্যাট তো আর এমনি এমনি ভাঙেনি। আট বাউন্ডারি ও দুই ছক্কায় ২৭ বলে খেলেন যে ৫২ রানের দুর্বার এক ক্রিকেটীয় ইনিংস।