প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৯:৫৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম
পুরোনো ছবি
আগের দিন ঢাকায় এসে কালবিলম্ব করেননি টিম সাউদিরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার ফ্লাইটেই সিলেটের উদ্দেশে রওনা দেয় নিউজিল্যান্ড দল। ফ্লাইট দেরি করলেও দুপুর সাড়ে ১২টায় প্রথম টেস্টের ভেন্যুতে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসরা। গতকাল সন্ধ্যায় সেখানে পৌঁছান বাংলাদেশ দলের খেলোয়াড়রাও।
দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ঢাকায় এসে বিশ্রাম নেয় কিউইরা। প্রথম দফায় পুরো দল আসেনি, কয়েকজন সদস্য আজ রাতে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন।
২৩ ও ২৪ নভেম্বর সিলেটে অনুশীলন করবেন দুদলের ক্রিকেটাররা। দুই দিন অনুশীলনের পর এক দিনের বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবারও অনুশীলন। ২৮ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু হবে ৬ ডিসেম্বর।