× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াল্টন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

এশিয়ান টিভিকে হারিয়ে সুপার সিক্সটিনে প্রতিদিনের বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ২৩:৪৮ পিএম

এশিয়ান টিভিকে হারিয়ে জয় উদ্‌যাপন করেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

এশিয়ান টিভিকে হারিয়ে জয় উদ্‌যাপন করেন প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। প্রবা ফটো

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে এশিয়ান টিভিকে ২৭ রানে হারিয়েছে প্রতিদিনের বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে সুপার সিক্সটিনে জায়গা করে নিল ক্যাপ্টেন রাজবংশী রায়ের টিম।

রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় টিম প্রতিদিনের বাংলাদেশ ও এশিয়ান টিভি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রতিদিনের বাংলাদেশের অধিনায়ক রাজবংশী রায়।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে দুই ইউকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে রাজবংশী রায়ের দল। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ফায়সাল খান। তিন ছক্কা ও চার বাউন্ডারিতে অপরাজিত ৪৫ রান করেন তিনি। দলের অপর দুই ব্যাটার দীপক কুমার দেব ও সৈয়দ ঋয়াদ করেন যথাক্রমে ১৫ ও ১০ রান।

৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চার উইকেটে ৫৮ রান তুলতে পারে এশিয়ান টেলিভিশনের ব্যাটাররা।

১৫ রানের পাশাপাশি প্রতিপক্ষের তিন উইকেট নিয়ে অলরাউন্ডার পারফর্মেন্সে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের দীপক দেব।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দৈনিক জনকণ্ঠকে ৬১ রানে পরাজিত করে টিম প্রতিদিনের বাংলাদেশ।

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এ টুর্নামেন্টে গণমাধ্যমের ৫৫টি টিম অংশ নিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা