× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিগব্যাশ থেকে রশিদের নাম প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১২:৩৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১২:৪৫ পিএম

রশিদ খান।

রশিদ খান।

আগামী বিগব্যাশে (বিবিএল) রশিদ খানকে দেখার সম্ভাবনা নেই। পিঠের চোটের কারণে তিনি অস্ত্রোপচার করাবেন, তাই আগে থেকেই ড্রাফট থেকে তুলে নিয়েছেন আফগান লেগ স্পিনার। এমনটিই জানিয়েছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার। ড্রাফট থেকে নাম তুলে নেওয়ায় বড় ধাক্কাই খেল অ্যাডিলেড। কেননা তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। মাত্র ৬৮ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে স্ট্রাইকারদের পক্ষে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হয়েছেন রশিদ। 

বিগব্যাশের নতুন মৌসুমের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৭ ডিসেম্বর। বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে অ্যাডিলেড জানিয়েছে, ‘রশিদ ছোট একটি অস্ত্রোপচারের জন্য বিগ ব্যাশের আগামী মৌসুম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সে স্ট্রাইকারদের একজন প্রিয় সদস্য ছিল। যিনি আমাদের সঙ্গে সাত বছর ধরে আছেন। এই গ্রীষ্মে তাকে মিস করা হবে। সেও অ্যাডিলেড এবং স্ট্রাইকারদের ভালোবাসেন। আমরা জানি সে বিবিএলে খেলতে কতটা ভালোবাসে। আমরা তাকে সমর্থন করি, কারণ লম্বা সময় মাঠে খেলার জন্য চিকিৎসার প্রয়োজন আছে। আমরা তার পাশে আছি।’

এদিকে রশিদের বদলি হিসেবে কাকে নেওয়া হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি অ্যাডিলেড। যথা সময়ে তার বিকল্প কাউকে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটি দলের ম্যানেজার টিম নিয়েলসেন। ‘আমাদের টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ রশিদের বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে। খুবই শিগগিরই তার নাম প্রকাশ করা হবে।’

বিগব্যাশের আসন্ন মৌসুম থেকে ছিটকে যাওয়া দ্বিতীয় ক্রিকেটার হলেন রশিদ। এর আগে মেলবোর্ন স্টার্সদের ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুকও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ক্লান্তির কারণে খেলবেন না বলে জানিয়েছেন ব্রুক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা