× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলা হচ্ছে না মেসি-রোনালদোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৯:৪১ পিএম

খেলা হচ্ছে না মেসি-রোনালদোর

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো শেষবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। সংবাদমাধ্যমের এমন খবরে দুই ফুটবলারের সমর্থকরা আশার জাল বুনতে শুরু করেছিলেন। তবে ইন্টার মিয়ামির এক বিবৃতিতে সেই ‘আশায়’ পানি ঢেলে দেয়। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, আগামী বছরের ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো। একই খবর প্রকাশ করে ইউরোপের বেশ কিছু সংবাদমাধ্যম। এমনকি সৌদি আরবের আয়োজকরাও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, শেষবারের মতো মুখোমুখি হবেন দুই কিংবদন্তি। যাকে বলা হচ্ছে লাস্ট ড্যান্স। যদিও সেখানে ম্যাচের কোনো তারিখ উল্লেখ ছিল না। খবরটি ছড়িয়ে পড়তে থাকলে যুক্তরাষ্ট্রের ক্লাব মিয়ামি বিবৃতিতে জানায়, ‘একটা ঘোষণা এসেছে ইন্টার মিয়ামি রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে, যা মোটেও ঠিক নয়।’ বিবৃতিতে মিয়ামির মালিক হোর্হে মাসের কথাও বলা হয়েছে। মাস এ বিষয়ে ব্যক্তিগত কিংবা জনসন্মুখে প্রাক-মৌসুম সফর সম্পর্কিত কোনো মন্তব্য করেননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা