× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামিন্সদের বরণে নেই আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৯:৩৭ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৯:৫০ পিএম

কামিন্সদের বরণে নেই আয়োজন

সফল বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরেছেন প্যাট কামিন্সসহ বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সিডনি বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণে ছিল না চোখে পড়ার মতো কোনো আয়োজন। গুটিকয়েক সাংবাদিক উপস্থিত ছিলেন। কামিন্সদের দেশে ফেরার সাদামাটা অমন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। অবশ্য বিশ্বকাপজয়ী দলের বড় অংশ ভারতেই অবস্থান করছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। 

আহমেদাবাদে রবিবার (১৯ নভেম্বর) ষষ্ঠ শিরোপা অর্জনের স্মৃতি এখনও দোলা দিচ্ছে প্যাট কামিন্সকে। দেশে ফিরে সিডনি বিমানবন্দরে সংবাদকর্মীদের সামনে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি অধিনায়ক, ‘প্রতি আধঘণ্টায় মনে পড়ছে, আমরা মাত্রই একটি বিশ্বকাপ জিতেছি এবং আবার রোমাঞ্চ কাজ করতে থাকে। এখনও আমাদের মনে দোলা দেয়।’

ভারতের বিপক্ষে জয়কে সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছিলেন কামিন্স। একই সঙ্গে চলতি বছর জেতা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ সিরিজের কথাও মনে করিয়ে দিয়েছিলেন। দেশে ফিরে আবারও সাফল্যের পাতায় চোখ বুলালেন অধিনায়ক, ‘এমন একটি অর্জন (বিশ্বকাপ) দিয়ে শেষ করা, অসাধারণ। আমার মতে, তারা (অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা) নিজেদের একটা লিগ্যাসি তৈরি করেছে। একটি বিশ্বকাপ... প্রতি চার বছরে আপনি একবার খেলার সুযোগ পান। বিশেষ করে ভারতের মতো কোথাও, (জেতা) কঠিন।’



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা