× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে ফিরছেন হেরাথ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৭:৫৭ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৮:১১ পিএম

হেরাথ চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম

হেরাথ চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম

শেষটার শুরু টানতে বাংলাদেশে ফিরছেন রঙ্গনা হেরাথ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, টেস্ট সিরিজের আগে ফিরবেন স্পিন বোলিং কোচ। দলের সঙ্গে কাজ করবেন কিউই সিরিজ শুরু পর্যন্ত। হেরাথের সঙ্গে চুক্তি শেষ হবে চলতি মাসের ৩০ তারিখ। শেষের সময়টায় সিলেটে স্পিনারদের দীক্ষা দিতে আজ বুধবার দেশে ফেরার কথা লঙ্কানদের সাবেক স্পিনারের।

বিসিবি সূত্র জানিয়েছে, দেশে ফিরে শেষ সময়ে দলের সঙ্গে কাজ করবেন হেরাথ। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের অনুশীলন হবে তার শেষ টাস্ক। বিশ্বকাপে দলের ব্যর্থতার পর কোচিং স্টাফকে ঢেলে সাজাতে শুরু করেছে ক্রিকেট বোর্ড। সেখানে কাটা পড়ছেন লঙ্কানদের সাবেক স্পিনারও। হেরাথ চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম।

২০২১ সালের জুনে স্পিন বোলিং কোচ হিসেবে হেরাথের সঙ্গে চুক্তি করে বিসিবি। দেড় বছরের চুক্তিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা ছিল। পরে তার কাজে খুশি হওয়ায় বিশ্বকাপ শেষে দুই বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়। চলতি মাসে সেই মেয়াদ শেষ হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা