× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলামে মেসির জার্সি, বিক্রি হবে রেকর্ডমূল্যে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২০:১৪ পিএম

নিলামে মেসির জার্সি অনুমেয় দামে বিক্রি হলে সেটা হবে বিশ্ব রেকর্ড

নিলামে মেসির জার্সি অনুমেয় দামে বিক্রি হলে সেটা হবে বিশ্ব রেকর্ড

কেবল বিশ্বকাপের আক্ষেপ ছিল, তা-ও ঘুচে গেছে। লিওনেল মেসিকে এখন সব জেতা খেলোয়াড় বলাই যায়! ক্যারিয়ারের সায়াহ্নে আরাধ্য ট্রফি উঁচিয়ে ধরার পর মেসি এবার স্মরণীয় বিশ্বকাপটির কয়েকটি জার্সি নিলাম তুলতে চাইছেন। মেসি নিজেই নিশ্চিত করে জানিয়েছেন, নিলাম থেকে পাওয়া অর্ধের একটা অংশ যাবে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায়।

কাতার বিশ্বকাপে মেসি খেলেছিলেন সাতটি ম্যাচ। সেখানের ছয়টি জার্সি তোলা হয়েছে নিলামে। আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছেন, নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের একটি প্রজেক্টে। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো জিনিসের ব্রোকার হাউস সোথেবির পক্ষ থেকে নিলাম পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা সব মিলিয়ে জার্সিগুলোর দাম আনুমানিক ১ কোটি ডলার আশা করছে।

আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত নিলাম চলবে। একই সময়ে জার্সিগুলোর প্রদর্শনীও হবে। সংস্থাটি জানিয়েছে, নিলামে মেসির জার্সি অনুমেয় দামে বিক্রি হলে বিশ্ব রেকর্ড হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা