× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগারদের ম্যানেজারের দায়িত্বে নাফিস ইকবাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২০:০৬ পিএম

বিশ্বকাপের আগে পদ হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নাফিস ইকবাল

বিশ্বকাপের আগে পদ হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নাফিস ইকবাল

বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম ইকবাল ইস্যুতে যখন গরম গরম অবস্থা, তখন জানা যায় জাতীয় দলের ম্যানেজারের পদ ছেড়েছেন নাফিস ইকবাল। বাংলাদেশ ব্যর্থ বিশ্বকাপ মিশন থেকে ফেরার পর আবারও পুরাতন পদে ফিরেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার।

আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছে তাকে। পুনরায় টিম ম্যানেজারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস ইকবাল নিজেই। তার অনুপস্তিতিতে বিশ্বকাপে বিসিবির মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করেন রাবিদ ইমাম। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন তিনি। 

বিশ্বকাপের আগে পদ হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নাফিস ইকবাল। সেখানে তিনি লেখেন, নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহর পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেওয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন, মাঝে বিরতি দিয়ে ২৮ তারিখ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা