× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের কোচিং প্যানেলে গুল-আজমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২০:০৩ পিএম

শাহিন-শাদাবদের বোলিংয়ের দীক্ষা দেবেন উমর ‍গুল এবং সাঈদ আজমল

শাহিন-শাদাবদের বোলিংয়ের দীক্ষা দেবেন উমর ‍গুল এবং সাঈদ আজমল

ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব থেকে কোচিং প্যানেল— বাদ পড়ছে না কিছুই। ছাঁটাই করা হচ্ছে বিদেশি কোচদের। পিসিবিতে নতুন মুখের নামে যুক্ত হচ্ছেন একের পর এক স্বদেশি ক্রিকেটার। সে তালিকায় আরও দুটি নাম উমর গুল এবং সাঈদ আজমল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার দুজনকেই নতুন দায়িত্ব দিয়েছে শাহিন আফ্রিদিদের ক্রিকেট বোর্ড।

ভারতের বিশ্বকাপে ভরাডুবির পর পদ ছেড়েছেন অধিনায়ক বাবর আজম। তার পদে ভিন্ন ফরম্যাটে এসেছেন শাহিন আফ্রিদি ও শান মাসুদ। টিম ডিরেক্টরের দায়িত্ব সামলাবানে মোহাম্মদ হাফিজ। নির্বাচক প্যানেলের প্রধান হয়েছেন ওয়াহাব রিয়াজ। ‘মেন ইন গ্রিন’দের পেস বোলিংয়ের দায়িত্ব বর্তেছে গুলের ওপর আর স্পিনারদের দীক্ষা দেবেন সাঈদ আজমল। বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে পিসিবি।

২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো দুই তারকার কাজ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর, অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজের পর তাদের পরখ করা হবে পরের বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।

গুল অবশ্য এবারই প্রথমবার নয়, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিং কোচ ছিলেন। পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সেরও বোলিং বিভাগের দায়িত্বে থাকেন ৪১ বর্ষী তারকা।

পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচ আজমল পাকিস্তানকে ‘স্পিনারদের সমৃদ্ধ ভান্ডার’ উপহার দেওয়ার প্রত্যয় শুনিয়েছেন। পদ পাওয়ার পর বিশ্বের সাবেক এক নম্বর বোলার বলেছেন, ‘পিসিবি আমাকে অনেক সম্মানিত করেছে। আমার বিশ্বাস, ক্রিকেট ক্যারিয়ার এবং অতীত কোচিংয়ের অভিজ্ঞতা জাতীয় দলেও স্পিনারদের নিয়ে সমৃদ্ধ ভান্ডার গড়ে তুলতে সাহায্য করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা