× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো বাছাই

শীর্ষদের দাপট দেখানো রাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ২০:২৯ পিএম

শীর্ষদের দাপট দেখানো রাত

ইউরো বাছাইয়ে দাপুটে জয় পেয়েছে স্পেন, পর্তুগাল ও বেলজিয়াম। রবিবার রাতে সাবেক চ্যাম্পিয়ন স্পেন হারিয়েছে জর্জিয়াকে। লিচেনস্টেইনের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে পর্তুগাল। রোমেলু লুকাকুর এক হালিতে আজারবাইজানকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ইউরোর চূড়ান্ত পর্বের টিকিট অবশ্য আগেই কেটে রেখেছে শীর্ষ তিন দল।

জর্জিয়ার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়ের দিনে স্কটল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপের (এ) গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে স্পেন। তবে মিডফিল্ডার গাভির ইনজুরি কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে দলকে। ‘এফ’ গ্রুপের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে গোল উৎসবে মাতেন লুকাকু। ০-৫ গোলের ব্যবধানে জয়ের রাতে দলনেতা একাই করেন ৪ গোল। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সপ্তম স্থানে উঠে আসেন। 

‘জে’ গ্রুপের ম্যাচে ব্রুনো ফার্নান্দেস ও রিকার্দো হোর্তার গোলে জয় পেয়েছে পর্তুগাল। জানুয়ারিতে প্রধান কোচ হিসেবে রবার্তো মার্টিনেজ দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত সব ম্যাচ জিতেছে পর্তুগিজরা। এর মধ্যে ইউরো বাছাইয়ের ১০ ম্যাচেই দাপুটে জয় পেয়েছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা