× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে স্টার্ক-স্মিথের সঙ্গী হিউজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২৩:০২ পিএম

ফাইনালে স্টার্ক-স্মিথের সঙ্গী হিউজ

আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। গ্যালারিতে নীল ঢেউ, দর্শকদের গর্জন। স্বাগতিকদের একপেশে চিৎকার থামিয়ে দেওয়ার ‘সংকল্প’ প্যাট কামিন্সের। রোহিত শর্মাদের মাঝারি স্কোরে থামিয়ে কিছুটা হলেও সেটি বাস্তবায়ন করতে পেরেছেন অধিনায়ক। 

রবিবার টস জিতে ফিল্ডিং নেওয়া অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার মিচেল স্টার্ক ও স্টিভেন স্মিথের কালো আর্মব্যান্ড পরা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছেÑ মহারণের দিনে শোকসূচক আর্মব্যান্ড কেন? এদিন ‘পিএইচ’ লেখা আর্মব্যান্ড পরেছিলেন অজি তারকারা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ জানিয়েছে, ‘পিএইচ’ শব্দ দুটো অস্ট্রেলিয়ার প্রয়াত ওপেনার ফিল হিউজের নামের আদ্যাক্ষর। ৯ বছর আগে মাঠে এক দুর্ঘটনায় জীবন হারান অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ২৫ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলা হিউজ। স্টার্ক ও স্মিথের সঙ্গে মাঠের বাইরে ভালো বন্ধুত্ব ছিল তার। বন্ধু ‘হিউজকে নিয়েই’ ফাইনাল খেলতে নামেন স্মিথ ও স্টার্ক।

২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে ঘাড়ে বলের আঘাত পেয়েছিলেন হিউজ। তাৎক্ষণিক লুটিয়ে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। হিউজের ব্যাগি গ্রিন নম্বর (৪০৮) পরেও একাধিকবার মাঠে নেমেছেন সতীর্থরা। আহমেদাবাদে তেমন কিছুই করলেন স্টার্ক-স্মিথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা