× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি কাপ

সেরার তালিকায় মিগুয়েলের গোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২২:৫৮ পিএম

সেরার তালিকায় মিগুয়েলের গোল

এএফসি কাপে সেরা গোলের তালিকায় স্থান পেয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা। ভারতের মোহনবাগান সুপার জায়ান্টদের বিপক্ষে তার সমতায় ফেরানো গোলটি পছন্দের তালিকায় সেরা আটে রয়েছে।

গত ৭ নভেম্বর কিংস অ্যারেনার ম্যাচটির ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল বসুন্ধরা কিংস। তখনই গোল-খরা কাটান মিগুয়েল। আইভরিকোস্টের দিদিয়েরের বাড়ানো বল থামিয়ে শরীর ঘুরিয়ে দুর্দান্ত শট নেন ব্রাজিলিয়ান তারকা। তাতেই সমতায় ফেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। পরে রবসনের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

মিগুয়েলের গোলটি এখন এএফসি কাপের গ্রুপ পর্বের চতুর্থ দিনের ম্যাচগুলোতে হওয়া গোলগুলোর মধ্যে অন্যতম সেরা গোল। এএফসির অফিসিয়াল ওয়েবসাইট ওইদিনের ম্যাচগুলো থেকে সেরা ৮ গোল বাছাই করে দর্শকের ভোটে দিয়েছে। আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত দর্শক ভোট দিতে পারবেন দ্য এএফসিডটকমে গিয়ে। দর্শকের ভোটেই বিজয়ী হবেন একজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা