× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের জয়ের রাতে বাঁচল ইতালি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ২১:২৮ পিএম

ইংল্যান্ডের জয়ের রাতে বাঁচল ইতালি

ইউরোর আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে নেমে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে গোল উৎসবে মেতেছে ইতালি। সফরকারীদের স্রেফ ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই রাতে মাল্টাকে হারিয়েছে ইংল্যান্ডও। গতবারের রানার্সআপরা জিতেছে ২-০ গোলে।

গত বৃহস্পতিবার নিজেদের মাঠে পয়েন্ট খোয়ালেই ঝামেলায় পড়তে হতো ইতালিকে। তবে স্বস্তির জয়ে ইউক্রেনের বিপক্ষে ড্র করলেই মূল পর্ব নিশ্চিত হবে লুসিয়ানো স্পালেত্তির দলের। এদিন ঘড়ির ১৭ মিনিটে এগিয়ে যায় ইতালি। পরে ৪১ মিনিটে ও প্রথমার্ধের যোগ করা সময়ে পরপর ২ গোল করেন ফেদেরিকো কিয়েসা। যদিও ৫২ ও ৭৪ মিনিটে ২ গোল করে স্বাগতিকদের ভয় ধরিয়ে দেয় মেসিডোনিয়া। তবে গিয়াকোমো রাসপাদোরি এবং স্তেফান এল শারাউইয়ের গোলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। 

একই রাতে পেপের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। আর ৭৫ মিনিটে ইংলিশদের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হ্যারি কেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা