প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ২১:০৪ পিএম
বিশ্বকাপ ফাইনাল ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আহমেদাবাদ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে চড়া দামে হোটেল বুক করতে হয়েছে দশর্কদের। নগরীর ভিভান্তা হোটেলে দুদিনের জন্য রুম বুক করতে গুনতে হয়েছে প্রায় ৩ লাখ রুপি। ম্যারিয়টের খরচ প্রায় ২ লাখের কাছাকাছি। হোটেল তাজে দুদিনের খরচ প্রায় লাখ রুপি।
আহমেদাবাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফেডারেশনের সভাপতি নরেন্দ্র সোমানি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের আগ্রহ কেবল ভারতে, বিষয়টি এমন নয়। দুবাই, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে দর্শকরা এসেছে ম্যাচটি দেখতে। আহমেদাবাদে প্রায় ৫ হাজার তিনতারকা ও পাঁচতারকা হোটেল আছে। গুজরাটসহ হিসাব করলে সংখ্যাটা ১০ হাজার ছাড়াবে। দেখুন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ খেলা দেখতে পারে।’
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের গুজরাটের চেয়ারম্যান রণধীর সিং বাগেলা জানান, আহমেদাবাদের হোটেলে এক রাত থাকার খরচ গড়ে ১০ হাজার। হোম-স্টে ৩৫ হাজার, চারতারা মানের হোটেলের ভাড়া অন্তত ৭০ হাজার।