× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলির পক্ষে বাজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

কোহলির পক্ষে বাজি

হাজার দিনেরও বেশি সময় বিরাট কোহলির ব্যাটে অধরা ছিল সেঞ্চুরি। বাইশ গজে দুহাত তুলে উদযাপনের খরায় থাকা তারকা স্বরূপে ফিরেছেন। একের পর এক সেঞ্চুরি হাঁকিয়েও যাচ্ছেন। নানান রেকর্ডও ভেঙে নিজের মতো করে গড়ছেন। সেই কোহলিকে নিয়েই বাজি ধরেছেন রবি শাস্ত্রী।

দিন তিনেক আগে ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। এবার কি তবে শচীনের শত সেঞ্চুরির রেকর্ডটিও ভেঙে দেবেন কোহলি? ভারতের সাবেক কোচ ও ক্রিকেটার শাস্ত্রী মনে করেন, কেউ পারলে তিনি হবেন কোহলি।

কোহলির পক্ষেই ভোট দিয়েছেন শাস্ত্রী, ‘কে ভেবেছিল শচীন ১০০ শতক করবে এবং অন্য কেউ সেটার ধারেকাছে আসবে। কোহলির এখন ৮০টি শতক। ৫০টা এসেছে ওয়ানডে ক্রিকেটে, যা তাকে এই সংস্করণের চূড়ায় নিয়ে গেছে।’ ভারতের সাবেক তারকা মনে করেন কোহলির মতো কাউকে দ্বারা সব সম্ভব, ‘এমন খেলোয়াড়দের পক্ষে সবকিছু সম্ভব। আগামী ১০ ইনিংসে হয়তো আরও ৫টি শতক দেখতে পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা