× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডের দৈর্ঘ্য কমানোর পক্ষে শাস্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

ওয়ানডের দৈর্ঘ্য কমানোর পক্ষে শাস্ত্রী

স্বল্প ওভারের টি-টোয়েন্টির চাপে পিষ্ট এক দিনের ক্রিকেট। সেই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাতামাতি। তাতেই অস্তিত্ব শঙ্কায় ৫০ ওভারের ক্রিকেট। ফরম্যাটটিকে বাঁচাতে দৈর্ঘ্য কমানোর পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। দর্শকদের উৎসাহ বাড়াতে ওভার কমিয়ে খেলার পক্ষে তিনি।

অ্যাডাম গিলক্রিস্টের এক প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেন, ‘আমরা (ভারত) ১৯৮৩ সালে যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখন এটি ছিল ৬০ ওভারের। পরে পরিবর্তন করে ৫০ ওভারে নামিয়ে আনা হয়। আপনাকে সময়ের সঙ্গে পরিবর্তন হতে হবে। দর্শকদের মনোযোগের সময় কমে যাচ্ছে।’

এর আগেও ৫০ ওভারের ক্রিকেট বাঁচাতে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দিয়েছিলেন বেন স্টোকস ও শহীদ আফ্রিদি। শচীন টেন্ডুলকারের চাওয়া অবশ্য টেস্টের মতো ওয়ানডেতে চার ইনিংস। যেখানে প্রতি ২৫ ওভারকে ধরা হবে একটি ইনিংস হিসেবে।

শাস্ত্রী বলেন, ‘যদি তাদের (ভক্তের) প্রিয় দল ব্যাটিং করে, তাহলে তারা মাঠে ছুটে যাবে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১০ বা ১৫ ওভার পর তারা ঠিকভাবে খেলা দেখবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা